,

ইইউকে সিইসির পাল্টা চিঠি, পর্যবেক্ষক পাঠানোর আহ্বান

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ জানিয়ে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) পাল্টা চিঠি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। চিঠিতে তিনি বলেছেন, নির্বাচন কমিশন আশাবাদী যে সরকার সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করবে, সুতরাং নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। তাই কমিশন চায় ইইউ তাদের পর্যবেক্ষক টিম পাঠাক।

রোববার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান এ তথ্য জানান।

তিনি জানান, সম্প্রতি ইইউর পক্ষ থেকে একটি চিঠি এসেছিল, যেখানে জানানো হয়েছিল তারা পূর্ণাঙ্গ পর্যবেক্ষক টিম পাঠাতে পারবে না। আজ সিইসি ইইউর চিঠির জবাব দিয়েছেন। ওই চিঠিতে বলা হয়েছে, ‘সরকার ও সবার কাছ থেকে আমরা যে সাপোর্ট পাচ্ছি, সবার সহযোগিতা নিয়ে অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হব বলে আশা করছি। আপনাদের কাছ থেকে সবসময় যে সহযোগিতা পেয়ে এসেছি তা যেন অব্যাহত থাকে সেই আশা করব। আমরা মনে প্রাণে বিশ্বাস করি, ইইউ ছোট পরিসরে হলেও টিম পাঠাবে এবং নির্বাচন পর্যবেক্ষণ করবে।’

নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, আমরা সবসময় আশা করব, এনকারেজ করব যেন উল্লেখযোগ্য সংখ্যক দেশি ও আন্তর্জাতিক পর্যবেক্ষক আমাদের নির্বাচন পর্যবেক্ষণ করেন। ইইউ একেবারেই কোনো পর্যবেক্ষক পাঠাবে না এমনটা বলেনি, পূর্ণাঙ্গ দল পাঠাবে না বলে জানিয়েছে। কারণ হিসাবে তারা বাজেট স্বল্পতার কথা উল্লেখ করেছে।

তিনি বলেন, আমরা মনে করি যত বেশি পর্যবেক্ষক ইলেকশন প্রসেস মনিটর করবে তত বেশি নির্বাচন স্বচ্ছ হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট