,

তৃতীয় ওয়ানডেতে অধিনায়ক শান্ত

news-image

ক্রীড়া প্রতিবেদক : আগামী মঙ্গলবার মিরপুরে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে একাধিক পরিবর্তন এনেছে স্বাগতিকরা। লিটন বিশ্রামে থাকায় এই ম্যাচে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। লিটনের মতো বিশ্রামে আছেন ওপেনার তামিম ইকবালও।

শান্ত ছাড়াও তৃতীয় ওয়ানডে দলে ফিরেছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। রোববার এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথম ওয়ানডে ম্যাচ বৃষ্টিতে হয় পরিত্যক্ত। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৮৬ রানে হারিয়ে সিরিজে এগিয়ে আছে নিউজিল্যান্ড। শেষ ম্যাচটি জিততে পারলে সিরিজ ড্র করতে পারবে বাংলাদেশ। না হলে ১৫ বছর পর ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারতে হবে কিউইদের বিরুদ্ধে।

তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও রিশাদ হোসেন।

 

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট