,

পুলিশের কজনই বা আমেরিকা যান, ভিসা নীতির প্রভাব পড়বে না: ডিসি ফারুক

news-image

নিজস্ব প্রতিবেদক : ডিএমপির মুখপাত্র উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন বলেছেন, পুলিশের কয়জনই বা আমেরিকা যান! কয়জন তাদের পরিবারের সদস্যদের পাঠান? তাই মার্কিন ভিসা নীতির কোনো প্রভাব বাংলাদেশ পুলিশ বাহিনীর ওপর পড়বে না। কাজের গতিও কমবে না।

রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিসি ফারুক বলেন, মার্কিন ভিসা নীতিতে আইনশৃঙ্খলা বাহিনীর কথা উল্লেখ আছে। কিন্তু বাহিনীর কোন কোন সদস্যের বিরুদ্ধে ভিসা নীতি দিয়েছে, তাদের নামের তালিকা আমরা পাইনি‌। এই ভিসা নীতির মধ্যে সাবেক পুলিশ সদস্য থাকতে পারে, আবার বর্তমান সদস্যরা থাকতে পারে।

ফারুক বলেন, যাদের ওপরে ভিসা নীতি আসবে তারাই শুধু আমেরিকায় যেতে পারবে না। কিন্তু দুই লক্ষাধিক সদস্যের পুলিশ বাহিনীর কয়জনই বা আমেরিকায় যান। খুবই নগণ্য সংখ্যক যান। সেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি, এই ভিসা নীতির কারণে পুলিশ বাহিনীর কাজে কোনো প্রভাব পড়বে না।

তিনি বলেন, পুলিশ বাহিনীর সদস্যদের কাজের প্রক্রিয়ার ওপরও কোনো প্রভাব পড়বে না। পুলিশ আইনের মধ্যে থেকে মানবাধিকার সমুন্নত রেখে কাজ করে। পুলিশের কাজের গতি অনুক্রমে থেমে যাবে না বলে বিশ্বাস করি। ভিসা নীতির কারণে নির্বাচনে দায়িত্ব পালনে কোনো ব্যাঘাত ঘটবে না।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট