,

ক্রিকেটে ‘ভদ্রতা’ দেখাল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে বিতর্কিত নিয়মগুলোর মধ্যে অন্যতম মানকাডিং আউট। বোলার বোলিং অ্যাকশন শেষ করার আগেই নন স্ট্রাইকার যদি পপিং ক্রিজ ছেড়ে যান, তাহলে স্ট্যাম্প ভেঙে দিয়ে তাকে রানআউট করা হয়, সেটিকে মানকাডিং বলা হয়। ভারতের সাবেক ক্রিকেটার ভিনু মানকাডের নামানুসারে এই নাম দেওয়া হয়েছে।

শনিবার নিউজিল্যান্ড-বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতেও একই দৃশ্যের অবতারণা হয়। বাংলাদশে দলের তারকা পেসার হাসান মাহমুদ ৪৬তম ওভারের তৃতীয় বল ডেলিভারি দেওয়ার আগেই নন স্টাইকে থাকা নিউজিল্যান্ডের টেলেন্ডার ব্যাটসম্যান ইশ সৌধি পপিং ক্রিজ ছেড়ে বের হয়ে যান। তখন হাসান মাহমুদ বল ডেলিভারি না দিয়ে স্টাম্প ভেঙে দেন।

ক্রিকেটীয় আইনে এটা বৈধ আউট। ফিল্ড আম্পায়ার টিভি আম্পায়ারের সাহায্যে নিয়ে রিভিউ দেখে আউটের সিদ্ধান্ত দেন। কিন্তু বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস ও বোলার হাসান মাহমুদ আম্পায়ারের সাথে কথা বলে ড্রেসিংরুমের দিকে ফিরে যাওয়া ব্যাটসম্যান ইশ সৌধিকে মাঠ থেকে বের হওয়ার আগেই ক্রিজে ফেরান।

টাইগারদের এই ভদ্রতায় মুগ্ধ ক্রিকেট হন ব্যাটসম্যান ইশ সৌধি। তিনি উইকেটে ফিরে নিজের হাত থেকে ব্যাট মাটিতে ফেলে দিয়ে হাতের গ্লাভস খুলে বোলার হাসান মাহমুদের সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় কর্মোদন করেন। টাইগারদের এই ভদ্রতায় মুগ্ধ সমর্থকরা।

ক্রিকেট যতদিন থাকবে মিরপুর শেরেবাংলার এই ঘটনা ক্রিকেটে স্মৃতি হয়ে থাকবে।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী