,

বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে: মেহজাবিন

news-image

নিজস্ব প্রতিবেদন : দেশের টিভি নাটকের এ সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। সম্প্রতি নাটকে অভিনয়ের জন্য কাছাকাছি সময়ে তিনটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। বেশ কিছুদিন ধরে নতুন কোনো কাজে দেখা যাচ্ছে না তাকে। গোপনে সিনেমায় অভিনয়ের গুঞ্জনও রয়েছে। যদিও বিষয়টি মেহজাবিন একেবারে অস্বীকারও করেননি।

তিনি বলেছেন, ‘এটা ঠিক, আপাতত নতুন কোনো কাজ করছি না। তবে সিনেমাতে অভিনয় করছি কিনা এ নিয়ে এখনই কিছু বলতে চাইছি না। যদি সিনেমায় কাজ করি তাহলে সময় হলেই সবাই জানতে পারবেন।’

এক সময় টেলিভিশন পর্দা কাঁপানো এই অভিনেত্রীকে এখন বেশি দেখা যায় বিভিন্ন ওয়েব কনটেন্টে। তবে সেখানেও কাজ করছেন বেছে বেছে। এ বছর সর্বসাকুল্যে মাত্র দুটি নাটকে অভিনয় করেছেন তিনি। একটি ‘পূণর্জন্ম’, আরেকটি ‘আমি কী তুমি’।

ভিকি জাহেদ পরিচালিত দুটি নাটক সফল এবং নেটমাধ্যমে বেশ আলোচিত। তবে এখন আর আগের মতো কেন কাজ করছে না জানতে চাইলে তিনি বলেন, ‘একই ধরনের চরিত্র করতে ভালো লাগে না। দর্শক যেমন নতুন কিছু দেখতে চায়, আমিও তেমন নতুন কিছু করতে চাই। ’

এ বছরের দুটো কাজ করেছি। দুটোই থ্রিলার ঘরানার নাটক হলেও গল্প ও চরিত্র- দুই ক্ষেত্রেই বৈচিত্র্য রয়েছে। এরপর আর নতুন কাজ এখনও শুরু করিনি। বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। তাই নতুন নতুন স্ক্রিপ্ট দেখছি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট