,

বিদ্যুৎস্পৃষ্টে ঢাকায় ৪ মৃত্যুতে বিদ্যুৎ বিভাগের দুঃখপ্রকাশ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে ঢাকা কমার্স কলেজ এলাকায় রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন নিহতের ঘটনায় দুঃখপ্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ। অতিবৃষ্টিতে রাস্তায় সৃষ্ট জলাবদ্ধতায় পড়ে স্বামী-স্ত্রী ও তাদের মেয়ে এবং তাদেরকে বাঁচাতে এগিয়ে আসা তরুণ নিহত হন। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাতে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে, বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেসকো গতকাল রাত ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিস হতে মিরপুরের হাজী রোড এলাকায় দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষনিক রূপনগর বি ও বি (ডেসকো) বিভাগের আওতাধীন রুপালী হাউজিং ও রূপনগর ফিডার বন্ধ করে দেয়। বৃষ্টির মধ্যেই দ্রুত পরিদর্শন টিম (গ্যং) পাঠালে, দেখা যায়, ওই এলাকার রাস্তা পানিতে ডুবে আছে। পরিদর্শন টিম কতৃক সমস্ত এলাকা পরিদর্শন করে কোনো এলটি/এইচটি লাইন ছেঁড়া বা ছেঁড়া বিদ্যুতের তার পাওয়া যায়নি। পরে রাত ১১টা ২৭ মিনিটে বন্ধ ফিডার লাইন চালু করা হয়। এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ও বস্তিপ্রবণ হওয়ায় আশপাশ এলাকার ছয়টি ট্রান্সফরমার বন্ধ রেখে রাত ১১টা ২৭ মিনিটে রূপালী হাউজিং ও রূপনগর ফিডার চালু করা হয়। পরে প্রতিটি ট্রান্সফরমারের লাইন পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে কোনো সমস্যা পাওয়া না যাওয়ায় রাত সাড়ে ১২টার মধ্যে সব ট্রান্সফরমার চালু করা হয়। গ্রাহকের ইন্টারনাল সার্ভিসের ওয়্যারিং ত্রুটির কারণে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে। এমন দুর্ঘটনা অত্যন্ত বেদনাধায়ক ও মর্মান্তিক। তদন্তপূর্বক পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রাহকদের সচেনতা ও সাবধানতাই বৈদ্যুতিক দুর্ঘটনা রোধ করবে। কোনো অবস্থাতেই খোলা বিদ্যুতের তার বা ভেজা তার বা ভেজা তারে লাগানো জিনিসপত্র স্পর্শ করা যাবে না। যেকোনো প্রয়োজনে বিদ্যুৎ সেবা পেতে ১৬৯৯৯ নম্বরে গ্রাহকরা ফোন করতে পারেন।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত