,

জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণের জন্য অনুকূল নয় বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ নিয়ে ইইউ-এর পক্ষ থেকে নির্বাচনী পর্যবেক্ষক পাঠানো হবে না।

চলতি বছরের গত জানুয়ারি ও জুলাই মাসে বাংলাদেশ সফরকারী ইইউ অনুসন্ধানী মিশনের মূল্যায়নের বিষয়টি উল্লেখ করে গতকাল বুধবার নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে ইইউ।

নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম সংস্থাটির ঢাকা অফিসের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহাংগীর আলম বলেছেন, ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের প্রধান ই-মেইলের মাধ্যমে জানিয়েছেন তাদের বাংলাদেশ হেড অফিস ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে ২০২৩-২৪ অর্থবছরে নির্বাচনের পর্যবেক্ষক পাঠানোর যে আর্থিক বিষয়টি ছিল; অর্থাৎ সেটিকে তারা নামঞ্জুর করেছেন। আপাতত পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, ই-মেইলে ইইউ আরও উল্লেখ করেছে ইতোপূর্বে জুলাইয়ের ৬ থেকে ২২ তারিখ পর্যন্ত বাংলাদেশের স্টেক হোল্ডারদের সঙ্গে ইইউর প্রতিনিধি দলের যে সাক্ষাৎ হয়েছিল সেটি ফলপ্রসূ হয়েছে।

ইইউ অবশ্য ইঙ্গিত দিয়েছে, তারা আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের সময় বিশেষজ্ঞদের একটি ছোট দল পাঠাবে।

গত জুলাই মাসের সফরে ছয় সদস্যের ইইউ অনুসন্ধান মিশন নির্বাচন কমিশন (ইসি), স্বরাষ্ট্র, আইন, তথ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সুশীল সমাজ প্রতিনিধিসহ বিভিন্ন অংশীজনের ও সাংবাদিকদের সঙ্গে বৈঠক করে। এরপরেই গতকাল ইইউ-এর পক্ষ থেকে চিঠি পাঠানো হলো।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত