,

সিগারেটের প্যাকেটে ১২ সোনার বিস্কুট!

news-image

অনলাইন ডেস্ক : স্বর্ণ পাচারে কত কৌশলই তো ব্যবহার করা হয়। তাই বলে সিগারেটের প্যাকেট? হ্যাঁ, এবার এমনই একটি অভিনব কৌশল চোখ কপালে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনীর।

সম্প্রতি সিগারেটের প্যাকেটে লুকানো ১২টি সোনার বিস্কুট উদ্ধার করেছে তারা। দেড় কেজি ওজনের এসব সোনার দাম কোটি টাকারও বেশি। ঘটনাটি ভারতের চণ্ডীগঢ় বিমানবন্দরের।

এনডিটিভি জানিয়েছে, এ ঘটনায় দুই যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। বিমানবন্দর সূত্র বলছে, ওই দুই ব্যক্তি দুবাই থেকে ইন্ডিগোর বিমানে চেপে ভারতে আসছিলেন। বিমানবন্দরে অবতরণের পর তাদের গতিবিধি দেখে সন্দেহ হয়। এরপর শুল্ক দপ্তরের কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করে।

এক পর্যায়ে তাদের তল্লাশি করলে বেরিয়ে আসে সিগারেটের প্যাকেট ভর্তি সোনার বিস্কুট। কী কারণে ওই সোনার বিস্কুটগুলো আনা হচ্ছিল এবং কোথায় নেওয়া হবে সে বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেনি গ্রেপ্তাররা। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট