,

কাল শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জাকীর, আজিমপুরে হবে দাফন

news-image

বিনোদন প্রতিবেদক : ‘ঘুড্ডি’ নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকীর মরদেহ আগামীকাল বৃহস্পতিবার আজিমপুর কবরস্থানে সমাহিত করা হবে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সর্বজন শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াতসৈয়দ সালাহউদ্দিন জাকীকে আগামী ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হবে। পরে জোহরের নামাজের পর দেড়টায় জানাজা অনুষ্ঠিত হবে ধানমন্ডির তাকওয়া মসজিদে। তারপর তাকে নিয়ে যাওয়া হবে চ্যানেল আইতে। সেখানে শ্রদ্ধা জানানো শেষে আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরে সৈয়দ সালাহউদ্দিন জাকীকে দাফন করা হবে।

দেশীয় চলচ্চিত্রে উল্লেখযোগ্য সিনেমা ‘ঘুড্ডি’। ১৯৮০ সালে মুক্তি পাওয়া সিনেমাটি নানা কারণেই এটি ছিল আলোয়চনায়। অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফার প্রথম চলচ্চিত্র এটিই। প্রথম সংগীত পরিচালনা করেছিলেন লাকি আখান্দ। তাঁর ভাই হ্যাপি আখন্দের প্রথম প্ল্যোকও এ সিনেমায়। স্ক্রিপ্ট ছাড়াই এটি বানিয়েছেন সৈয়দ সালাউদ্দীন জাকী। ক্যারিয়ারে প্রথম ছবিতেই বাজিমাত! দর্শকের পাশাপাশি চলচ্চিত্র সমালোচকদেরও মন জয় করেন তিনি। সেই গুনী নিমার্তা গতসোমবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সালাহউদ্দীন জাকী।

১৯৪৬ সালের ২৬ আগষ্ট টাঙ্গাইলের করটিয়ায় জন্মগ্রহণ করেন জাকী । নির্মাতা পরিচয়ের বাইরেও কাহিনিকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও লেখক হিসেবে পরিচিত। এই সিনেমায় কাওসার আহমেদ চৌধুরীর লেখা ও হ্যাপি আখান্দের গাওয়া ‘আবার এল যে সন্ধ্যা’ এখনও শ্রোতাদের মুখে ফেরে। এই সিনেমার জন্য জাকী শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরপর তিনি ‘লাল বেনারসি’, ‘আয়না বিবির পালা’সহ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন। নব্বই দশকের শেষ দিকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবেও কর্মরত ছিলেন তিনি। সম্প্রতি তিনি ‘অপরাজেয় একা’ ও ‘ক্রান্তিকাল’ নামে দুটি সিনেমা নির্মাণ করেছেন।

 

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী