,

হারুনকাণ্ড তদন্তে আরও ৭ দিন সময় চেয়েছে কমিটি

news-image

অনলাইন ডেস্ক : শাহবাগ থানায় নিয়ে ছাত্রলীগের তিন নেতাকে মারধরের ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরও সাত দিন সময়ে চেয়েছে এ ঘটনা তদন্তে গঠিত কমিটি। আগামীকাল বুধবার এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। আজ মঙ্গলবার এ কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।

ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

গত ৯ সেপ্টেম্বর রাতে তুলে নিয়ে শাহবাগ থানায় কেন্দ্রীয় ছাত্রলীগের তিন নেতাকে নির্যাতন করার অভিযোগ ওঠে হারুন অর রশিদের বিরুদ্ধে। পরের দিন ১০ সেপ্টেম্বর এ ঘটনা তদন্তে ডিএমপি সদর দপ্তরের উপকমিশনার (অপারেশনস) আবু ইউসুফকে সভাপতি করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমটির অপর দুই সদস্য হলেন ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (নিউমার্কেট জোন) শাহেন শাহ এবং অতিরিক্ত উপকমিশনার (গোয়েন্দা-মতিঝিল বিভাগ) মো. রফিকুল ইসলাম।

ওই কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। কিন্তু তদন্ত কমিটি পাঁচ দিন সময় বৃদ্ধির আবেদন করে, যা আজ মঙ্গলবার শেষ হচ্ছে।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী