,

আওয়ামী লীগের পদ হারালেন আদম তমিজী হক

news-image

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রদ্রোহী ও দলের নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ব্যবসায়ী আদম তমিজী হককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাকে স্থায়ী বহিষ্কার করতে কেন্দ্রের কাছে সুপারিশ করেছে মহানগর উত্তর আওয়ামী লীগ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

উত্তর আওয়ামী লীগের সভাপতি বলেন, আদম তমিজী হকের বিষয় নিয়ে রোববার জরুরি বৈঠকে বসে সবার সম্মতিক্রমে তাকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া তাকে স্থায়ী বহিষ্কার করার সুপারিশ করা হয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে।

এর আগে শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, আদম তমিজী হক নিজের বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে ফেলছেন।

সেই ভিডিওতে আদম তমিজী হককে বলতে শোনা যায়, আওয়ামী লীগের একজন নেতা ছিলাম আমি। আওয়ামী লীগ আমার এক হাজার কোটি টাকা মেরে দিয়েছে। আমাকে দেশ ছাড়া করেছে। আমাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর চেষ্টা করছে। এ কারণে আমি বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করলাম। এ দেশের নাগরিকত্ব আর চাচ্ছি না। কারণ এ দেশের নাগরিক হওয়ার যোগ্যতা আমার নেই।

আদম তমিজী হকের অভিযোগ, গাজীপুরে টঙ্গীতে হক গ্রুপের কারখানা দখলের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের চাচা স্থানীয় মতিউর রহমান মতি এবং হক গ্রুপের বরখাস্তকৃত চিফ অপারেশনাল অফিসার (সিওও) মোশফাকুর রহমান রোমেল মিলে ষড়যন্ত্র করছেন।

 

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত