,

ভারত-শ্রীলঙ্কা ফাইনালে যত রেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ১০০ ওভারের ফাইনাল ২১.৩ ওভারে শেষ করে দিয়েছে ভারত। প্রথমে ১৫.২ ওভারে মাত্র ৫০ রানে শ্রীলঙ্কাকে অলআউটের লজ্জায় ডুবিয়েছে। এরপর ৬.১ ওভারে তুলে নিয়েছে ১০ উইকেটের জয়। ব্যাটে-বলে লঙ্কানদের বিধ্বস্ত করে ভারতের এশিয়া কাপের শিরোপা জেতা ম্যাচে হয়েছে বেশ কিছু রেকর্ড।

ভারত-শ্রীলঙ্কার ম্যাচটি ওয়ানডে ইতিহাসের তৃতীয় সর্বনিম্ন বলে শেষ হওয়া ম্যাচ। এর আগে ২০২০ সালে নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের ওয়ানডে ম্যাচ ১০৪ বলে শেষ হয়েছিল। যা বিশ্ব রেকর্ড।

দুইয়ে আছে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের ২০০১ সালের ম্যাচটি। সেবার ১২০ বলে ম্যাচ শেষ হয়েছিল। এবার ভারত-শ্রীলঙ্কার ম্যাচটি শেষ হলো ১২৯ বলে। এর আগে শ্রীলঙ্কা ২০১২ সালে ৪৩ রানে দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত হয়ে ১৪০ বলের মধ্যে ম্যাচ হেরেছিল।

ওয়ানডে ক্রিকেটে যেকোন ধরনের আন্তর্জাতিক ফাইনাল ম্যাচে সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড এটি। ভারত ২৬৩ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে। এর আগে ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২২৬ বল হাতে রেখে জিতেছিল অস্ট্রেলিয়া। ১৯৯৯ সালে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া ১৭৯ বল হাতে রেখে জয়ের কীর্তি গড়েছিল।

বলের হিসেবে এটি ভারতের সবচেয়ে বড় ওয়ানডে জয়। এর আগে ২০০১ সালে ব্লুমফন্টেইনে কেনিয়ার বিপক্ষে ২৩১ বল হাতে রেখে জিতেছিল ভারত। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতেছিল ২১১ বল হাতে রেখে। এছাড়া ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ২০২২ সালে ১৮৮ বল হাতে রেখে জয় তুলে নিয়েছিল মেন ইন ব্লুজরা।

যেকোন আন্তর্জাতিক ওয়ানডে ফাইনালে ১০ উইকেটে জয়ের এটি তৃতীয় ঘটনা। এর আগে ১৯৯৮ সালে কোকা কোলা চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯৭ রানের লক্ষ্যে নেমে ১০ উইকেটে জিতেছিল ভারত। ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিডনিতে ভিবি সিরিজের ফাইনালে ১১৮ রান কোন উইকেট না হারিয়ে তাড়া করেছিল অস্ট্রেলিয়া। এবার এশিয়া কাপের ফাইনালে ৫১ রান তাড়া করলো ভারত।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী