,

বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক আবদুর রহিম হুমায়ুনের ৩৫ তম মৃত্যুবার্ষিকী

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক আবদুর রহিম হুমায়ুনের ৩৫ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল (১৮ সেপ্টেম্বর)সোমবার । এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকায় তার গ্রামের বাড়িতে আবদুর রহিম স্মৃতি পাঠাগারের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আবদুর রহিম হুমায়ুন তদানীন্তন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর পশ্চিম ইউনিয়নের (বর্তমানে নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়ন) চেয়ারম্যান হিসেবে ১৯৬৩ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত অত্যন্ত ন্যায়-নিষ্ঠা, সততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধকালীন নিজ এলাকায় মুক্তিযোদ্ধাদের সহায়তায় তার অবদান অসামান্য। এজন্যে বারবার পাকবাহিনীর রোষাণলে পড়েন।

মুক্তিযোদ্ধাদের সহায়তা করায় ভৈরব রানীর বাজারে নিজস্ব ভিটিতে পরিচালিত তার ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়িয়ে দেয় পাকবাহিনী। নিজ এলাকায় আওয়ামী লীগের রাজনীতি এবং সংগঠনকে সুদৃঢ় করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার। নবীনগরের এ অঞ্চলে আওয়ামী রাজনীতির ঠিকানা ছিলেন আবদুর রহিম হুমায়ুন এবং তার পরিবার।

আবদুর রহিম হুমায়ুন স্বাধীনতা উত্তরকালে সাংবাদিকতা পেশায় নিয়োজিত হন। ঢাকায় ‘দৈনিক কিষান’ এবং ‘দৈনিক বাংলার মুখ’ সংবাদপত্রে তার সাংবাদিতকা জীবন শুরু হয়। মৃত্যুর আগ পর্যন্ত বৃহত্তর কুমিল্লার পাঠকপ্রিয় সংবাদপত্র ‘দৈনিক রূপসী বাংলা’র একজন সিনিয়র সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮৮ সালের ১৮ই সেপ্টেম্বর ইন্তেকাল করেন তিনি। তার পিতা আবদুর রউফ ইষ্ট পাকিস্তান এডুকেশন সার্ভিসের ডাইরেক্টর ছিলেন।

ছোট ভাই আবদুর রহমান ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন আবদুর রহিম হুমায়ুনের একমাত্র পুত্র ।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী