,

আড়াই কেজি ইলিশের দাম ১৩ হাজার!

news-image

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর কুয়াকাটায় ২ কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ১৩ হাজার টাকায়। আজ রবিবার সকালে ইদ্রিস নামের এক জেলের জালে ইলিশটি ধরা পড়ে। পরে দুপুরে কুয়াকাটা মেয়র বাজারে নিয়ে এলে নিলামে ১২ হাজার ৩৯ টাকায় কিনে নেন বশির গাজী নামের এক মৎস্য ব্যবসায়ী। পরে তিনি মাছটি পটুয়াখালীর এক ক্রেতার কাছে বিক্রি করেন।

গাজী ফিশের ব্যবস্থাপনা পরিচালক বশির গাজী বলেন, ‘এতো বড় ইলিশ মাছ এই বাজারে খুব কম দেখা মেলে। তাই আমি নিলামে মাছটি কিনে নিই। পরে ১৩ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছেন। এটিকে বছরে সরকারের দুইবার নিষেধাজ্ঞার সুফল বলতে পারি আমরা।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট