রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজের তোপে ৫০ রানে শেষ শ্রীলংকা

news-image

স্পোর্টস ডেস্ক : এতদিন এশিয়া কাপে সর্বনিম্ন রানের রেকর্ড ছিল বাংলাদেশের। ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে ঢাকার মাঠে মাত্র ৮৭ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। অবশেষে ২৩ বছর পর ভাঙল লজ্জার এই রেকর্ড। চলমান এশিয়া কাপের ফাইনালে মোহাম্মদ সিরাজের গতির আগুনে পুড়ে মাত্র ৫০ রানেই অলআউট হয় শ্রীলংকা।

এদিন টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলংকা। তবে টসের পরই বৃষ্টি নামে। অবশেষে প্রায় আধাঘণ্টা পর বৃষ্টি থামলে খেলা শুরু হয়। ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় লংকানরা। তবে লংকানদের ওপর ধ্বংসযজ্ঞ চলে চতুর্থ ওভারে। ওই ওভারে ৪ লংকান ব্যাটারকে ফিরিয়ে দেন পেসার মোহাম্মদ সিরাজ।ষষ্ঠ ওভারে নেন আরও এক উইকেট।

এদিন জাসপ্রিত বুমরার করা প্রথম ওভারের তৃতীয় বলে উইকেটরক্ষককে ক্যাচ দেন কুশল পেরেরা। দ্বিতীয় ও তৃতীয় ওভার উইকেটশূন্য অবস্থায় কাটিয়ে দিলেও তোপে পড়ে চতুর্থ ওভারে। সিরাজের করা ওভারের প্রথম বলেই রবীন্দ্র জাদেজার দুর্দান্ত ক্যাচে ফেরেন ওপেনার পাথুম নিশাঙ্কা। তৃতীয় বলে আবারও সিরাজ আগ্রাসন। এলবিডাব্লিউয়ের আবেদনে সাড়া দিতে দেরি করেননি আম্পায়ার। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি সাদিরা সামারাবিক্রামা।

তার পরের বলে আবারও সিরাজের আঘাত। ইশান কিশানের বলে চারিথ আসালঙ্কা ধরা পড়লে হ্যাটট্রিক সম্ভাবনা জাগে। তবে পঞ্চম বলে ধনাঞ্জয়া ডি সিলভা চার মেরে দিলে সেই সম্ভাবনা ভেস্তে যায়। তবে হ্যাটট্রিক না হলেও লংকান ইনিংসের ধস অব্যাহত রাখেন সিরাজ। ওভারের শেষ বলে উইকেটের পেছনে লোকেশ রাহুলকে ক্যাচ দিয়ে ফেরেন ধনাঞ্জায়া। ষষ্ঠ ওভারে লংকান অধিনায়ক দাসুন শানাকাকে সরাসরি বোল্ড করেন সিরাজ।

সপ্তম উইকেটে একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন কুশল মেন্ডিস ও দুনিথ ভেল্লালাগে। আবারও আঘাত হানেন সিরাজ। সরাসরি বোল্ড করেন মেন্ডিসকেও। সিরাজ পর্ব শেষে যেন চলে হার্দিক পান্ডিয়া শো। লংকানদের শেষের ৩ উইকেট তুলে নেন পান্ডিয়া। ইনিংস শেষে সিরাজের বোলিং ফিগার, ৭-১-২১-৬। আর পান্ডিয়ার, ২.২-০-৩-৩।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের