,

বাবা হারালেন পেসার রুবেল

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেটের পেসার রুবেল হোসেনের বাবা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বাবার মৃত্যুর খবর জানিয়ে রুবেল হোসেন তার ফেসবুকে স্টাটাস দিয়েছে।

স্ট্যাটাসে রুবেল হোসেন লিখেছেন, ‘আমার বাবা আর নেই… সবাই আমার বাবার জন্য দোয়া কইরেন।’

জানা গেছে, বছর খানেকের বেশি সময় ধরেই অসুস্থতায় ভুগছিলেন রুবেলের বাবা। ফলে গত জুন মাসেও একটি ফেসবুক পোস্টে দোয়া চেয়ে রুবেল লিখেছিলেন, ‘আমার ক্রিকেটার রুবেল হোসেন হবার পিছনে যে মানুষটা আমার জীবনে সুপার-হিরোর মতো আমার মাথার ওপর হাত রেখে শক্ত পিলার হয়ে পাশে আছেন, তিনি হচ্ছেন আমার বাবা। আমার বাবার শরীরের বাম অংশটা এক বছরেরও বেশি যাবত প্যারালাইসিস হয়ে অবশ হয়ে আছে।’

‘সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন (আমিন) মহান সৃষ্টিকর্তা চাইলে পৃথিবীতে সব কিছুই সম্ভব এবং মন থেকে দোয়া করি। পৃথিবীর সমস্ত বাবাদের যেন মহান আল্লাহ সুস্থ রাখেন।’

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত