,

আদিলুর-নাসিরের কারাদণ্ডে ফ্রান্স ও জার্মানির বিবৃতি

news-image

অনলাইন ডেস্ক : মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও সংগঠনটির পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের দুই বছরের কারাদণ্ড দেওয়ার বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছে ফ্রান্স ও জার্মানি।

শনিবার বাংলাদেশে জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জা জানোভস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দুই দেশের বিবৃতিটি পোস্ট করেছেন।

বিবৃতিতে বলা হয়, ফ্রান্স ও জার্মানি আইনের শাসনের পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ও তারা সারাবিশ্বের মতো বাংলাদেশেও মানবাধিকার রক্ষাকারীদের সমর্থন অব্যাহত রাখবে।

বিবৃতিতে আদিলুর রহমান খান ও এ এস এম নাসিরউদ্দিন এলানের বিষয়ে বাংলাদেশের আদালতের রায়ে দুঃখ প্রকাশ করা হয়। ‘আমরা এই পরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষের কাছে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি এবং এই বিষয়ে তাদের সঙ্গে আমাদের সংলাপ অব্যাহত রাখব।’

এতে উল্লেখ করা হয়, মানবাধিকারবিষয়ক সংগঠন অধিকারের পক্ষে আদিলুর রহমান ২০১৭ সালে ফ্রাঙ্কো-জার্মান প্রাইজ ফর হিউম্যান রাইটস অ্যান্ড রুল অব ল পুরস্কার পেয়েছিলেন। প্রতিটি সমৃদ্ধ জাতির জন্য অত্যাবশ্যকীয় বিষয় হলো গতিশীল একটি নাগরিক সমাজ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট