,

আমরা পেশি শক্তিতে নয়, জনগণের ম্যান্ডেটে বিশ্বাস করি: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘আমরা কোনো ষড়যন্ত্রে বিশ্বাস করি না। কোনো মাসল পাওয়ারে (পেশি শক্তি) বিশ্বাস করিনা। আমরা শুধু জনগণের ম্যান্ডেটে বিশ্বাস করি। আমরা জনগণের অধিকারে বিশ্বাস করি। জনগণের ভালোবাসা চাই। সারাদেশ ঘুরে বেড়াই। সারাদেশে একটাই আওয়াজ শেখ হাসিনার বিকল্প নেই। নানা ধরণের ষড়যন্ত্র চলছে। দেশের অর্থনীতি যেভাবে এগিয়ে গেছে, বিভিন্ন সেক্টরে যেভাবে বিশ্বমানের ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা চলছে।’

শনিবার দুপুরে নগরীর চাষাড়ায় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নিজস্ব ভবন উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিকেএমইএ’র সভাপতি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘পনের-বিশ বছর আগে শহরের দিকে হতদ্ররিদ্রদের একটা মিছিল ছিল। কিন্তু এখন আপনি কি খাওয়াবেন তা আগে না জানালে কাউকে ডেকে খাওয়াতে পারবেন না। খেতে ডাকলে পরিবহন ভাড়া দিতে হবে। আমরা দায়িত্ব নেওয়ার সময় হতদরিদ্রদের হার ছিল শতকরা ২৮ ভাগ। বর্তমানে তা ৫ ভাগ। ২০৪০ সালে এ এটা শূন্য হবে। ২০৩০ সালের মধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হবে। ২০৪০ এর মধ্যে শিক্ষিতের হার শতভাগ হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মালিক ও শ্রমিকের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি করে দিয়েছে। আগে শ্রমিক অসন্তোষ হলে রাস্তায় নেমে যানবাহনে হামলা করত ,ফ্যাক্টরিতে হামলা করত, আগুন দিত। এটা ছিল নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো। শিল্প পুলিশ শ্রমিকদের বোঝাতে সক্ষম হয়েছে এই ফ্যাক্টরিগুলো তাদেরই। ফ্যাক্টরির ক্ষতি হলে তাদেরই ক্ষতি। এই শিল্প পুলিশের ধারণা প্রধানমন্ত্রীর মাথা থেকেই এসেছে।’

ভুল ভ্রান্তি অনেকেই করে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরাও ভুল করি। ভুল করলে শাস্তি পেতেই হবে। সেটা জনপ্রতিনিধি হোক, পুলিশ হোক যেই হোক। তবে দায়িত্বটা আমাদের সঠিকভাবে পালন করতে হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গার্মেন্টস, পাট শিল্পের মতো আইটি সেক্টর এখন একটা সম্ভাবনার জায়গায় চলে এসেছে। প্রধানমন্ত্রী এ অবস্থান তৈরি করে দিয়েছেন। আগের একজনের সময় সাবমেরিন ক্যাবল ফ্রি দিতে চেয়েছিল তখন ওরা বলেছিল এদেশের তথ্য নাকি পাচার হয়ে যাবে। এদের বোকা বলব না কি বলবো?

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট