,

ভারতকে হারিয়ে দেশে ফিরল টাইগাররা

news-image

ক্রীড়া প্রতিবেদক : দলের ব্যাটিং বিপর্যয় দেখে ধারণা হয়েছিল এবার হয়তো শূন্য হাতেই এশিয়া কাপ থেকে ফিরতে হবে বাংলাদেশ দলকে। তবে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে গতকাল (শুক্রবার) ভারতের বিপক্ষে টিম টাইগার্স দারুণ এক জয় পেয়েছে। যা কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে চোট জর্জরিত দলের মাঝে। সান্ত্বনার সেই জয়ের আনন্দ নিয়ে দেশে ফিরেছেন টাইগার ক্রিকেটাররা।

নিয়মরক্ষার ম্যাচটিতে ভারতকে হারালেও আগেই এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছিল সাকিব আল হাসানদের। সে কারণে আজ (শনিবার) দুপুর ১২টায় শ্রীলঙ্কা থেকে ঢাকায় এসে পৌঁছেছে বাংলাদেশ দল।

বৃষ্টির শঙ্কা মাথায় নিয়ে গতকাল কলম্বোয় খেলতে নেমেছিল দু’দল। তবে ম্যাচটি বাংলাদেশের আত্মবিশ্বাস ফেরানোর জন্য অনুষ্ঠিত হওয়ার দরকারই ছিল। শেষ পর্যন্ত মেঘ-বৃষ্টির শঙ্কা ছাপিয়ে পুরো ম্যাচই গড়িয়েছিল মাঠে। যেখানে শেষ কয়েক ওভারের নাটকীয়তায় সাকিবের দল ৬ রানে জয় পেয়েছে।

এদিন আগে ব্যাট করে সাকিবের ৮০, তাওহীদ হৃদয়ের ৫৪ এবং নাসুম আহমেদের ৪৫ রানের সুবাদে বাংলাদেশ ২৬৫ রানের লড়াকু পুঁজি পায়। এরপর বোলিংয়ে অভিষিক্ত তানজিম সাকিব থেকে শুরু করে মুস্তাফিজুর রহমান ও শেখ মেহেদীরা নিয়ন্ত্রিত ডেলিভারি করেছেন। বিপরীতে ওপেনার শুভমান গিল সেঞ্চুরি করলেও হার ঠেকাতে পারেনি ভারতীয়রা।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী