,

হাথুরুর বিশ্বকাপ ভাবনায় যুক্ত হলো নতুন পেসার

news-image

ক্রীড়া প্রতিবেদক : দিনে দিনে আরও বেশি শক্তিশালী হচ্ছে বাংলাদেশের পেস বোলিং ইউনিট। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেনরা গড়ে তুলেছে সমীহ করার মত এক লাইনআপ। এশিয়া কাপের শুরুতেই অবশ্য ছিটকে গিয়েছিলেন এবাদত। তার বদলে ডাক পেয়ে অপেক্ষা করতে হয়েছে তানজিম হাসান সাকিবকে। তবে সুযোগ যখন পেয়েছেন, সেটা দুহাতেই লুফে নিয়েছেন যুব বিশ্বকাপ জেতা এই তারকা।

নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচে বল হাতে ঝলক দেখিয়েছেন তানজিম সাকিব। নিজের প্রথম ওভারেই ফিরিয়েছেন সময়ের অন্যতম সেরা ব্যাটার রোহিত শর্মাকে। এরপরেই জুনিয়র সাকিবের দুর্দান্ত এক ডেলিভারিতে সাজঘরে ফিরেছেন তিলক ভার্মা।

ম্যাচ শেষে আলাদা করে কথা উঠলো নতুন এই পেসারকে নিয়ে। বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের মতে সে বিশ্বকাপ দলে থাকার দাবি রাখল, ‘ভারতের বিপক্ষে ম্যাচটি দিয়ে তানজিম বাংলাদেশের বিশ্বকাপ দলে থাকার দাবি তুলেছে।’

হাথুরুসিংহে বলেছেন, ‘এটা বলতে পারি, এই ম্যাচ দিয়ে সে বিশ্বকাপ দলে থাকার দাবি তুলল। আমরা চাইছি বিশ্বকাপে ইনজুরিমুক্ত চার পেসার। কারণ, এবাদত চোটে পড়ে বিশ্বকাপ খেলতে পারবে না।’

এবাদতের শূন্যতা পূরণের মতো সামর্থ্য তানজিমের আছে, এমনটাই বিশ্বাস করেন কোচ হাথুরু, ‘আমার বিশ্বাস, আমরা যদি বিশ্বকাপে তার ওপর আস্থা রাখি বা দল নির্বাচনের সময় তার কথা ভাবি, সেটা ভুল হবে না। ও দেখিয়েছে ও কী করতে পারে। সুযোগ কাজে লাগাতে মুখিয়ে থাকবে সে। এ ছাড়া সে ভালো ব্যাটিংও করতে পারে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট