রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিত ভাই স্বপ্নের উইকেট : তানজিম

news-image

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলে তানজিম সাকিবের সুযোগটি কুড়িয়ে পাওয়া। পেসার এবাদত হোসেন ইনজুরিতে পড়ায় এই তরুণকে এশিয়া কাপের দলে যুক্ত করে টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের কথা মাথায় রেখে তার অভিষেকও করানো হয়েছে।

ভারতের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে দারুণ বোলিং করে ওই অভিষেকে রাঙিয়েছেন ডানহাতি এই পেসার। জানান দিয়েছেন, চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত।

ইনিংসের প্রথম ওভারে তানজিম তুলে নেন ভারতীয় ওপেনার ও অধিনায়ক রোহিত শর্মাকে। এরপর সুইংয়ে বোল্ড করেন অভিষিক্ত তিলক ভার্মাকে। শেষ ওভারেও রান চেক দিয়ে দলকে জয় এনে দিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই তরুণ।

ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘প্রথম উইকেট রোহিত ভাই, এটা স্বপ্নের উইকেট। আমি লাইন ও লেন্থে মনোযোগ দিয়ে বোলিং করেছি। দলের লম্বা স্পেলে বোলিং দরকার ছিল, আমি মানসিকভাবে এর জন্য প্রস্তুত ছিলাম।’

শেষ ওভার নিয়ে তানজিম সাকিব বলেন, ‘শেষ ওভারে ৮ রান দরকার ছিল। সেজন্য আমি ইয়র্কার দেওয়ার চেষ্টা করি। ভারতের বিপক্ষে খুব ভালো একটি জয় নিয়ে আমরা ফিরতে পারছি।’

এ জাতীয় আরও খবর

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

রামিসা হত্যা: দায় স্বীকার করে জেল আপিল আসামি সোহেল রানার

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার