,

অসুস্থ সাবিলা নূর, দোয়া চেয়ে কটাক্ষের শিকার

news-image

বিনোদন প্রতিবেদক : দেশে ডেঙ্গু জ্বরের সার্বিকভাবে পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে । এই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। বৃহস্পতিবার দুপুরে হাতে ক্যানোলা লাগানো একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করে এই অভিনেত্রী তার অসুস্থ হওয়ার খবর জানান।

সাবিলা লিখেছেন, আমাকে কিছুক্ষনের জন্য আপনার হৃদয়ে রাখুন। তবে অসুস্থ হয়ে সাবিলা বাসায় না হাসপাতলে ভর্তি আছেন তা অস্পষ্ট।

সাবিলার পোস্টে ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। তবে অনেকে অভিনেত্রীকে খোঁচা দিয়েও বিভিন্ন মন্তব্য করেছেন। সেগুলোর জবাবও দিতে দেখা গেছে তাকে।

রিজওয়ান নামের একজন লিখেছেন, ‘চিন্তা করো না। এটা শুধুই ব্যাংককের প্রভাব’। যুবকের এমন মন্তব্যর জবাবে সাবিলা লিখেছেন, ‘দুঃখিত? আমি ব্যাংকক থেকে দেশি ফিরেছি গত ২৪ আগস্ট। তাহলে এটা কিভাবে ব্যাংককের প্রভাব হল?’

এরপর এই অভিনেত্রী লিখেছেন, ‘যখন ডেঙ্গুর মতো একটি রোগ চারদিকে ছড়িয়ে আছে, তখন আপনি কিভাবে বলতে পারেন যে একটি শুটিং ট্রিপ আমার অসুস্থতার কারণ?’

এখানেই থামেননি সাবিলা। সেই ভক্তের মন্তব্যর জবাবে তিনি আরও বলেছেন, ‘আমি বুঝতে পারছি, আপনার এই শব্দগুলোর পিছনে খুব খারাপ কিছুই লুকিয়ে আছে। কিন্তু জেনে রাখুন, যদি আপনি কাউকে ভালো কিছু না বলতে পারেন, তবে সবাইকে কিছু না বলাই ভালো আপনার জন্য।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট