রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ রেহানার জন্মদিন আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ৬৯তম জন্মদিন আজ বুধবার। ১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর জন্ম।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। সে সময় জার্মানিতে থাকায় বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। শেখ হাসিনার স্বামী এম.এ. ওয়াজেদ মিয়ার কর্মস্থল জার্মানির কার্লসরুইয়ে ছিলেন তারা। সেখান থেকে ভারতে যান দুই বোন। পরে শেখ রেহানা পরিবার নিয়ে যুক্তরাজ্যে চলে যান। যুক্তরাজ্যে ‘রাজনৈতিক আশ্রয়’ পাওয়ার পর থেকে সেখানেই থাকেন। এখনও কর্মজীবী হিসেবে সেখানে অনাড়ম্বর জীবন যাপন করছেন।
রাজনীতিতে না জড়ালেও জনকল্যাণকর কাজে সব সময় ভূমিকা রেখে আসছেন শেখ রেহানা। তারা দুই বোন ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়িটি স্মৃতি জাদুঘর করে দেশের জনগণের জন্য উৎসর্গ করেছেন। একইভাবে ধানমন্ডিতে শেখ রেহানার নামে বরাদ্দ বাড়িটিও দান করা হয়েছে দেশের কাজে।

বরাবরের মতো এবারও শেখ রেহানার জন্মদিনে তেমন কোনো আয়োজন নেই। শুধু পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে জন্মদিন উদযাপিত হবে।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের