,

ভারতের বিপক্ষে খেলবেন না মুশফিক

news-image

ক্রীড়া প্রতিবেদক : এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। শুক্রবার অনুষ্ঠেয় ওই ম্যাচে খেলতে শ্রীলঙ্কা যাবেন না বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার মুশফিকুর রহিম। বিসিবির মিডিয়া বিভাগ থেকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি মুশফিকুর রহিম দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। স্ত্রী পাশে থাকতে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচ খেলে দেশে ফিরে আসেন। শেষ ম্যাচের আগে ফাঁকা সময় থাকায় আবার কলম্বোয় ফিরতে চেয়েছিলেন তিনি।

কিন্তু পরিবারের পাশে থাকতে চেয়ে বিসিবির কাছে ছুটি বাড়ানোর আবেদন করলে বোর্ড তা মঞ্জুর করেছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মুশফিক তার নবজাতক ও পরিবারের পাশে থাকতে ছুটি বাড়ানোর আবেদন করায় তার ছুটি বাড়ানো হয়েছে।

বিসিবির বার্তায় ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘মুশফিক আমাদের জানিয়েছে, তার স্ত্রী এখনও সুস্থ হওয়ার প্রক্রিয়ায় আছে। সেজন্য তার স্ত্রী ও সন্তানের পাশে থাকা দরকার। আমরা তার বিষয়টি বুঝতে পারছি। সেজন্য তাকে শেষ ম্যাচ খেলানো থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

 

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত