,

‌নির্বাচন নিয়ে একজন ডিসি এ কথা বলতে পারেন না

news-image

নিজস্ব প্রতিবেদক : এই সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে— সরকারি কর্মকর্তা হয়েও জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) ইমরান আহমেদের এমন বক্তব্যে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ধরনের বক্তব্য প্রদান ঠিক নয় বলছেন স্বয়ং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন সামনে রেখে একজন ডিসি এমন কথা বলতে পারেন না। তাদেরকে নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে মাঠে পাঠানো হয়।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে এ কথা বলেন ফরহাদ হোসেন।

তিনি বলেন, নির্বাচন নিয়ে ডিসি ভিডিওতে যা বলেছেন তা খতিয়ে দেখা হবে। নির্বাচন সামনে রেখে এখন একজন ডিসি এমন কথা বলতে পারেন না।

তবে কেউ বক্তব্য বিকৃত করে প্রচার করেছে কি না তাও যাচাই করা হবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এখন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের যুগ, বক্তব্য টুইস্ট করা যায়। ডিসির বক্তব্য খতিয়ে দেখার পর সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল সোমবার জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে জামালপুরের ডিসি বলেন, এই সরকার যে উন্নয়ন করেছে সেটির ধারা অব্যাহত রাখার জন্য এই সরকারকে আবার নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার।

তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নানা সমালোচনা শুরু হয়েছে।

সচেতন নাগরিকরা বলছেন, সরকারি কর্মকর্তা হয়ে সরকারের পক্ষে ভোট চাওয়া বা সরকারকে পুনরায় নির্বাচন করার অঙ্গীকার করানো কোনোভাবেই ঠিক নয়।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত