,

পাকিস্তানকে রেকর্ড রানে বিধ্বস্ত করল ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : সীমানারেখা কিংবা পানি চুক্তির মতো ভারত-পাকিস্তানের অনেক কিছুই অমীমাংসিত। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচটা অমীমাংসিত রাখতে চায়নি। উত্তাপ ছড়ানো লড়াইয়ে আকাশ বৃষ্টি ঢাললেও রিজার্ভ ডে’তে সুরহা হওয়া ম্যাচে পাকিস্তানকে রেকর্ড ২২৮ রানে হারিয়েছে ভারত।

বিশেষ বৈঠকে বসে সুপার ফোরের শুধু ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে রাখার কারণ অনুমেয়। ক্রিকেট বাণিজ্য। এসিসি কিংবা পিসিবি অর্থ আয়ের সুযোগ হারাতে চায়নি। কিন্তু সেই লড়াই জমলো না। ব্যাটে-বলে ভারতের আধিপত্যে ২০০৮ সালের পর এতো বড় রানে হারল পাকিস্তান। সেবার মিরপুরে মেন ইন গ্রিনরা হেরেছিল ১৪০ রানে।

রোববার কলম্বোয় টস হেরে ব্যাট করতে নামে ভারত। ম্যাচ মাঠে গড়ায় মাত্র ২৪.১ ওভার। তাতেই বড় রানের ভিত্তি দেন রোহিত শর্মা ও শুভমন গিল। অভিজ্ঞ রোহিত ছয়টি চার ও চারটি ছক্কায় ৫৬ রানের ইনিংস খেলেন। তরুণ গিল ১০ চারের শটে ৫৮ রান করেন।

ওই ভিত্তির ওপর দাঁড়িয়ে সেঞ্চুরি করেন তিনে নামা বিরাট কোহলি ও ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পরে জাতীয় দলে ফেরা কেএল রাহুল। বিরাট ৯৪ বলে ১২২ রানের হার না মানা ইনিংস খেলেন। নয়টি চার ও তিন ছক্কায় ওয়ানডে ক্যারিয়ারের ৪৭তম সেঞ্চুরির সঙ্গে ১৩ হাজার রান পূর্ণ করেন তিনি। কেএল রাহুল ১০৬ বলে ১১১ রান করেন। তিনি ১২টি চার ও দুটি ছক্কা তোলেন। ভারত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৫৬ রানের বিশাল সংগ্রহ জমা করে।

জবাব দিতে নেমে পাকিস্তান শুরু থেকেই নিয়মিত উইকেট হারিয়ে ৩২ ওভারে মাত্র ১২৮ রানে থেমেছে। ইনজুরির কারণে পাঁচ ওভারে বেশি বোলিং করতে না পারা হ্যারিস রউফ ব্যাট করতে নামেননি। তার ইনজুরির কারণেই বাবর আজম বোলিং আক্রমণে পরিকল্পনা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন।

পাকিস্তান দলের ১৭ রানে ওপেনার ইমাম উলকে হারায়। এরপর ফখর জামান ও বাবর আজম আশা দিতে পারেননি। বাবর ফিরে যান ১০ রান করে। পরপরই ফিরে যান মোহাম্মদ রিজওয়ান (২)। ভারতের বাঁ হাতি লেগ স্পিনার কুলদীপ যাদবের মায়াবি ঘূর্ণিতে শতরানের আগে পাঁচ উইকেট হারায় পাকিস্তান। সেখান থেকে ধসে যেতে সময় লাগেনি।

দলটির হয়ে ধুঁকে ধুঁকে সর্বোচ্চ ২৭ রান করেছেন ফখর। এছাড়া আগা সালমান ও ইফতিখার ২৩ করে রান যোগ করেন। কুলদীপ একাই তুলে নিয়েছেন পাঁচ উইকেট। তিনি আট ওভারে মাত্র ২৫ রান খরচ করেছেন। ওয়ানডে ক্যারিয়ারে ৭৭বার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন কোহলি।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত