,

মধ্যরাতে রাহুলের স্টুডিওতে ম্যাক্রন, দেওয়া হলো একতারা উপহার

news-image

নিজস্ব প্রতিবেদক : হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফরাসি প্রেসিডেন্টের সম্মানে আয়োজিত ভোজসভা শেষে গানের দল ‘জলের গানে’র সংগীতশিল্পী, গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের ধানমন্ডির বাসার স্টুডিওতে গিয়েছিলেন ইমানুয়েল ম্যাক্রন। এসময় তার সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

ঢাকা সফরে এসে রোববার দিবাগত মধ্যরাতে দেশের জনপ্রিয় গানের দল ‘জলের গান’র স্টুডিও পরিদর্শনে যান তিনি। এসময় ম্যাক্রনকে একটি একতারা উপহার দেন রাহুল আনন্দ।

রাহুলের স্টুডিওতে গিয়ে সেটি ঘুরে দেখেন ফরাসি প্রেসিডেন্ট। এসময় রাহুল স্টুডিওতে থাকা বিভিন্ন একতারাসহ অন্যান্য বাদ্যযন্ত্রের সঙ্গে ম্যাক্রনকে পরিচয় করিয়ে দেন।

এ সময় দুজন একসঙ্গে একটি একতারা বাজান এবং রাহুল গান গেয়ে শোনান। এরপর একতারাটি ম্যাক্রনকে দিয়ে রাহুল বলেন, ‘আমাদের পূর্বপুরুষরা নিজস্ব এই বাদ্যযন্ত্র (একতারা) তৈরি করেছিলেন। এটা আপনাকে বাংলাদেশের কথা মনে করিয়ে দেবে।’

এসময় ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘এটা আমাকে (বাংলাদেশের কথা) স্মরণ করিয়ে দেবে।’

ঢাকা সফরে আজ সোমবার সকালে ফরাসি প্রেসিডেন্ট ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নেবেন তিনি।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত