,

বৃষ্টি থামলেও কেন রিজার্ভ ডে’তে ম্যাচ

news-image

স্পোর্টস ডেস্ক : বৃষ্টির শঙ্কার কারণে এশিয়া কাপের সুপার ফোরের হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচে বিশেষ বিবেচনায় রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত হয়। শেষ পর্যন্ত ম্যাচটি রিজার্ভ ডে’তে সরে গেছে।

ভারত টস হেরে ব্যাট করে ২৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলেছে। রোহিত শর্মা ৫৬ ও শুভমন গিল ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হয়েছেন। সোমবার দিন শুরু করবেন ৮ রান করা বিরাট কোহলি ও ১৭ রান করা কেএল রাহুল।

রিজার্ভ ডে’তে ম্যাচ যাওয়ার নতুন করে বৃষ্টি না হলে পুরো ম্যাচই অনুষ্ঠিত হবে। প্রশ্ন হলো, বৃষ্টি থামার পরও কেন রিজার্ভ ডে’তে গেল ম্যাচ। স্থানীয় সময় ছয়টার আগে বৃষ্টি থামায় মাঠ পরিচর্যার কাজ শুরু হয়। দিনের খেলা পরিত্যক্ত করা হয়েছে ন’টায় দিকে। অর্থাৎ প্রায় তিন ঘণ্টা বৃষ্টি হয়নি, মাঠ পরিচর্যাও সম্পন্ন হয়েছিল। পরে যদিও আবার শুরু হয়েছিল বৃষ্টি।

সংবাদ মাধ্যমের ধারাবিবরণীতে এর কারণ হিসেবে খেলোয়াড়ের সুরক্ষার কথা উল্লেখ করা হয়েছে। ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা দুই আম্পায়ার তিনবার মাঠ পরিদর্শন করেন। তিনবারই দুই দলের অধিনায়কের সঙ্গে আলোচনা করেন তারা। শেষ পর্যন্ত সবার সম্মতিতে ম্যাচটি রিজার্ভ ডে’তে খেলানোর সিদ্ধান্ত নেন।

এর কারণ অক্টোবরে বিশ্বকাপ থাকায় ভেজা মাঠে দুই দলের টিম ম্যানেজমেন্ট কার্টেল ওভারেও ম্যাচের বাকি অংশ খেলতে সম্মত হননি। ভেজা মাঠে খেলা হলে ক্রিকেটারদের ইনজুরিতে পড়ার শঙ্কা বেড়ে যায়। এছাড়া বৃষ্টির কারণে উইকেটও কিছুটা নরম ছিল। সেজন্য আম্পায়াররাও ভেজা মাঠে ঝুঁকি নিয়ে ম্যাচ পরিচালনা করতে চাননি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট