,

মাগুরায় পিস্তল হাতে সেই যুবক গ্রেপ্তার

news-image

মাগুরা প্রতিনিধি : মাগুরায় বুধবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে আগ্নেয়াস্ত্র হাতে থাকা ছাত্রলীগের সাবেক কর্মী শাহিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার রাত ১০টার দিকে মাগুরা সদর উপজেলার আলোদিয়া নবগঙ্গা ব্রিজ থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

শাহিন মাগুরা শহরের স্টেডিয়াম পাড়ার লুৎফর রহমানের ছেলে এবং মাগুরা আদর্শ কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

সদর থানার ভারপ্র্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আশরাফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে আভিযান চালিয়ে সদর উপজেলার নবগঙ্গা নদীর আলোকদিয়া ব্রিজের ওপর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে শাহিনকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তার ব্যবহৃত আগ্নেযাস্ত্রটি এখনও উদ্ধার করা যায়নি। এজন্য তাকে নিয়ে অভিযান পরিচালনা করা হবে।

উল্লেখ্য, বুধবার দুপুরে শহরের ইসলামপুর পাড়ার দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা হয়। এ সময় জেলা জজ আদালতের সামনে থেকে স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল সভায় যোগ দিতে দলীয় কার্যালয়ের দিয়ে যাচ্ছিল। পথে শহরের চৌরঙ্গী মোড়ে মিছিলটি ছাত্রলীগের হামলার শিকার হয়। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

এ সময় শাহিন প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরা এক যুবক অস্ত্র নিয়ে সংষর্ঘস্থলের দিকে যাচ্ছেন। মুখোশ পরিহিত অস্ত্রধারী যুবককে অনেকেই ছাত্রলীগের কর্মী দাবি করলেও জেলা ছাত্রলীগের নেতারা তা অস্বীকার করেছেন।

জেলা ছাত্রীগের সভাপতি নাহিদ খান জানান, শাহিন ছাত্র্র্র্র্র্র্রলীগ কর্মী নয়। ছাত্রলীগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত