,

মেসির জাদুকরী ফ্রি কিকে জয় আর্জেন্টিনার

news-image

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত এক গোলে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইকুয়েডরের বিপক্ষে সুপারস্টার লিওনেল মেসির জাদুকরী এক ফ্রি কিকে ১-০ গোলে জিতেছে আকাশি-সাদা জার্সিধারীরা।

বাংলাদেশ সময় শুক্রবার ভোরে বুয়েন্স এইরেসের মাস মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে গোল শূন্য সমতা করে দুই দল। সহজ গোল মিস করেন স্ট্রাইকার লওতারো মার্টিনেজ। দ্বিতীয়ার্ধেও আর্জেন্টিনাকে রুখে দেওয়ার কাজ এগিয়ে নিচ্ছিলেন ইকুয়েডরের ফুটবলাররা।

একের পর এক গোলে শট নিয়ে ব্যর্থ হচ্ছিলেন আলবিসেলেস্তেরা। ম্যাচের ৭৮ মিনিটে ত্রাতা হয়ে আসেন ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়া মেসি।

তিনি বক্সের ঠিক বাইরের মাঝ থেকে জাদুকরী ফ্রি কিক নিয়ে বোকা বানান ইকুয়েডরের গোলরক্ষক গালিন্দেজকে। ওই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বকাপ জয়ীরা। জয়ে নতুন বিশ্বকাপ মিশন শুরু করেন কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনার জয় ছোট হলেও কর্তৃত্ব করে খেলেছে তারা। ঘরের মাঠে ৭১ শতাংশ পজিশন রেখেছে। গোলে শট নিয়েছে মোট ১৩টি। কিন্তু মার্টিনেজ-গঞ্জালেসদের ভুলে বড় হয়নি দলের জয়।

এদিন আর্জেন্টিনার জার্সিতে ১০৪ গোল করার পথে লিওনেল মেসি দারুণ একটি গোলের রেকর্ডও গড়েছেন। বিশ্বকাপ বাছাইপর্বে লুইস সুয়ারেজের সমান ২৯ গোল করেছেন তিনি। যা দক্ষিণ আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট