,

পদ্মা সেতু হয়ে ভাঙ্গায় পৌঁছাল ট্রেন

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গায় পৌঁছেছে প্রথম পরীক্ষামূলক ট্রেন। বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে ট্রেনটি ভাঙ্গা স্টেশনে পৌঁছায়।

এর আগে সকাল ১০টা ৭ মিনিটে পরীক্ষামূলক ট্রেনটি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে ছেড়ে যায়।

এদিন বেলা ১১টা ২৬ মিনিটে ট্রেনটি পদ্মা সেতুতে ওঠে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতু পার হতে সময় লাগে ৮ মিনিট। বেলা ১১টা ৩৪ মিনিটে বিশেষ এই ট্রেনটি পদ্মার জাজিরা প্রান্তে পৌঁছায়।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যাত্রী হিসেবে এ ট্রেনে ছিলেন। ট্রেনটি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার পথ পাড়ি দেয়।

রেলমন্ত্রীর সঙ্গে পরীক্ষামূলক ট্রেন যাত্রায় আরও ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১০ অক্টোবর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প উদ্বোধন করবেন। সরকারপ্রধান ওইদিন ট্রেনে চড়ে পদ্মা সেতুও পাড়ি দেবেন।

এর প্রস্তুতি হিসেবে আজ ঢাকার কমলাপুর স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষামূলক ট্রেন চালানো হচ্ছে। পরীক্ষামূলক যাত্রায় সবকিছু পর্যবেক্ষণ করবেন রেলওয়ে ও প্রকল্পের কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট