,

জাতিসংঘের সহকারী মহাসচিব ঢাকা আসছেন শনিবার

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজা আগামী ৯ সেপ্টেম্বর (শনিবার) ঢাকায় আসছেন। ১২ সেপ্টেম্বর পর্যন্ত এই সফরে তার ভাসানচর ও কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে।

আজ বৃহস্পতিবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। কান্নি উইগনারাজা ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সফরকালে তিনি ভাসানচর ও কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। শরণার্থী শিবিরে তিনি জাতিসংঘের বিভিন্ন কর্মসূচির প্রভাব প্রত্যক্ষ করতে পারবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী, সংসদের স্পিকার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সচিবসহ গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন।

বৈঠকগুলো ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের মধ্যে সহযোগিতা জোরদার করার পাশাপাশি এই অঞ্চলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য গুরুত্বপূর্ণ বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট