রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের বিরুদ্ধে ৪ পেসার নিয়ে একাদশ ঘোষণা পাকিস্তানের

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে খেলবে স্বাগতিক পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগামীকাল বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মুখোমুখি হবে দুই দল।

লাহোরের এই মাঠেই আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে বাংলাদেশ। আর পাকিস্তান নেপালের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলেছিল এই মাঠে। তাই মাঠের আচরণ জানা আছে দুই দলেরই। এবার প্রতিপক্ষের একাদশে কারা থাকছেন সেটি জানল বাংলাদেশ।

ম্যাচের একদিন আগেই নিজেদের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে চার পেসার নিয়ে মাঠে নামবে পাকিস্তান। স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের বদলে দলে ঢোকানো হয়েছে পেস অলরাউন্ডার ফাহিম আশরাফকে।

পাকিস্তানের ইনিংস উদ্বোধনে যথারীতি থাকবেন ফখর জামান ও ইমাম-উল-হক। নেপালের বিপক্ষে ১৫১ রান করা অধিনায়ক বাবর আজম নামবেন তিন নম্বরে। চার নম্বর স্থান বরাদ্দ উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের জন্য। পাঁচ ও ছয় নম্বরে যথাক্রমে আগা সালমান এবং ইফতিখার আহমেদ।

লেগ স্পিনের পাশাপাশি ব্যাট হাতে বেশ কার্যকরী শাদাব খান। তিনি সাত নম্বরে ও আট নম্বরে খেলবেন ফাহিম। একাদশের শেষের তিনটি স্থান অবধারিতভাবে ৩ পেসার শাহীন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফের দখলে।

পাকিস্তান একাদশ
ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের