রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারণার মামলায় ইডির তলব, যা বললেন নুসরাত

news-image

বিনোদন ডেস্ক : আবাসন দুর্নীতির মামলায় অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য (এমপি) নুসরাত জাহানকে তলব করেছে ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাকে আগামী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। সঙ্গে তলব করা হয়েছে অভিযুক্ত সংস্থা সেভেন্থ সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিডের কর্তা রাকেশ সিংকে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হিঙলগঞ্জ কলেজ পরিদর্শনে যান নুসরত জাহান। ইডির তলব নিয়ে সেখানে তার মন্তব্য জানতে চান গণমাধ্যমকর্মীরা।

অভিনেত্রী বলেন, ‘আমি সারা দিন খুব ব্যস্ত ছিলাম। আমার কাছে কোনো কাগজ আসেনি। আমি বাড়ি গিয়ে দেখব। যদি আমাকে ডাকা হয় আমি তদন্তে সব রকম সাহায্য করব।’

ফ্ল্যাট দেওয়ার নামে টাকা নিয়ে সেই টাকায় নিজের ফ্ল্যাট কেনার অভিযোগ রয়েছে নুসরাত জাহানের বিরুদ্ধে। সেই দুর্নীতির তদন্ত করছেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা।

ওই অভিযোগ দায়েরের পর নুসরাত জাহান দাবি করেন, তিনি কোনো দুর্নীতিতে যুক্ত নন। যে সংস্থার থেকে টাকা ধার নিয়েছেন বলে অভিযোগ উঠেছে, সেই টাকা তিনি ইতোমধ্যে পরিশোধ করেছেন।

এ জাতীয় আরও খবর

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

রামিসা হত্যা: দায় স্বীকার করে জেল আপিল আসামি সোহেল রানার

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার