,

রেকর্ড গড়ে জিততে হবে আফগানদের

news-image

ক্রীড়া প্রতিবেদক : এশিয়া কাপের সুপার ফোরে যেতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। শ্রীলঙ্কার জন্য স্রেফ জিতলেই হবে, আর আফগানিস্তানকে জিততে হবে বড় ব্যবধানে। আফগানদের এ কাজটাই কঠিন করে দিলেন শ্রীলঙ্কার ব্যাটাররা। কুসল মেন্ডিসের সেঞ্চুরি মিসের আক্ষেপের ম্যাচে ৫০ ওভারে তারা তুলেছে ২৯১ রান।

ওয়ানডেতে এত রান তাড়া করে জয়ের রেকর্ড নেই আফগানদের।
যুদ্ধবিধ্বস্ত দেশটির বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড আরব আমিরাতের বিপক্ষে। সেবার তারা ২৭৪ রান তাড়া করে জিতেছিল। এ ছাড়া দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ২৮৮ রান করতে পেরেছে আফগানরা।

ওয়েস্ট ইন্ডিজের ৩১২ রান তাড়া করে আফগানরা ২৮৮ রানে আটকে গিয়েছিল। এর আগে ছয়বার ৩০০ বা এর বেশি রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছে আফগানিস্তান।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ভালো শুরু করে শ্রীলঙ্কা। ৬৩ রানের ওপেনিং জুটি গড়েন পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুণারত্নে।

দুজনের মাঝে করুণারত্নে ৩৫ বলে ৩২ এবং নিশাঙ্কা ৪০ বলে ৬ চারে ৪১ রান করেন। তিনে নেমে সেঞ্চুরির খুব কাছে চলে গিয়েছিলেন কুসল মেন্ডিস। ৫৩ বলে ফিফটি পূরণের পর তিনি বিধ্বংসী হয়ে ওঠেন। তার ৮৪ বলে ৬ চার ৩ ছক্কায় ৯২ রানের ইনিংসটি থামে রান আউটে! চারিথ আসালাঙ্কার সঙ্গে চতুর্থ উইকেটে তার জুটি ছিল ৯৯ বলে ১০২ রানের। ৪৩ বলে ৩৬ রান করেন আসালাঙ্কা।

২২১ রানে ৫ উইকেট হারানো শ্রীলঙ্কা পরের উইকেটগুলো দ্রুত হারায়। শেষদিকে ডুনিথ ওয়েললাগের ৩৯ বলে ৩ চার ১ ছক্কায় ৩৩* এবং মহিশ থিকশানা ২৪ বলে ২ চার ১ ছক্কায় ২৮ রানের ইনিংস খেলেন। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯১ রান তোলে শ্রীলঙ্কা। অষ্টম উইকেট জুটিতে আসে ৬৩ বলে ৬৪ রান। ৬০ রানে ৪ উইকেট নেন গুলবাদিন নাইব। এ ছাড়া রশিদ খান নিয়েছেন ২ উইকেট, মুজিব উর রহমান নিয়েছেন ১টি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট