রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালকে হারিয়ে সেমিতে এক পা বাংলাদেশের

news-image

ক্রীড়া প্রতিবেদক : সাফ অনুর্ধ্ব-১৬ টুর্নামেন্টে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাংলাদেশের পয়েন্টের বিকল্প ছিল না। আজ গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র ছিল। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে বাংলাদেশ একমাত্র জয়সূচক গোল করে। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্ণার থেকে বক্সের মধ্যে আশিকুর রহমান লাফিয়ে হেড করেন। আশিকের হেড জটলার মধ্যে এক ড্রপ করে জালে প্রবেশ করে। বাংলাদেশ টেন্ট গোলের আনন্দে মেতে উঠে।

পিছিয়ে পড়ে নেপাল ম্যাচে ফেরার প্রাণান্ত চেষ্টা করে। বেশ কয়েকটি গোলের সুযোগও তৈরি করেছিল ফরোয়ার্ডদের ফিনিশিং ব্যর্থতায় ম্যাচে সমতা আনতে পারেনি হিমালয়ের দেশটি। বিশেষ ৭৮ মিনিটে নেপাল এক আক্রমণে বাংলাদেশের গোলরক্ষককে পরাস্ত করে পোস্ট উন্মুক্ত করলেও বল জালে পাঠাতে ব্যর্থ হয়।

বাংলাদেশও ব্যবধান দ্বিগুণের সুযোগ পেয়েছিল। ৮৮ মিনিটে বাংলাদেশের এক আক্রমণ গোললাইন থেকে সেভ করে নেপাল। নির্ধারিত ৯০ মিনিট শেষে ৬ মিনিট ইনজুরি সময় দেন রেফারি। একেবারে শেষ মিনিটে নেপাল বক্সের সামনে ফ্রি কিক পায়। বক্সের উপর থেকে নেয়া জোরালো শটটি পোস্টের সামান উপর দিয়ে যায়। শটের পরপরই রেফারি ম্যাচ শেষের বাশি বাজান। বাংলাদেশের খেলোয়াড়রা স্বস্তিতে মাটিতে নুয়ে পড়েন আর নেপালের খেলোয়াড়রা হতাশায়।

গ্রুপের দুই ম্যাচ শেষেন বাংলাদেশের পয়েন্ট তিন। ভারত এক ম্যাচে তিন আর নেপাল এক ম্যাচে শূন্য। তাই ভারত-নেপাল ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে সেমিফাইনালের জন্য। ভারত জিতলে বা ড্র করলে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে সহজভাবেই। নেপাল ভারতকে ১-০ গোলে হারালে নাটকীয়তা তৈরি হবে। তখন তিন দলেরই পয়েন্ট ও গোল ব্যবধান সমান হবে। তখন কার্ডের ভিত্তিতে দুই দল সেমিফাইনাল খেলবে। আবার নেপাল ২ গোলের ব্যবধানে জিতলে তখন গোল ব্যবধানে ভারত বাদ পড়তে পারে। নেপাল যদি গোল দিয়ে এক গোলের ব্যবধানে জিতে তাহলে ভারত ও নেপাল সেমিফাইনাল খেলবে।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের