,

ওড়িশায় দুই ঘণ্টায় ৬১ হাজার বজ্রপাত, নিহত ১২

news-image

অনলাইন ডেস্ক : ভারতের ওড়িশা রাজ্যজুড়ে দুই ঘণ্টারও কম সময়ে ৬১ হাজার বার বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৪ জন।

আজ সোমবার বিশেষ ত্রাণ কমিশনার (এসআরসি) সত্যব্রত সাহুর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে। গত শনিবার বজ্রপাতের এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজন খুরদা জেলার, দুইজন বালাঙ্গির এবং একজন করে আঙ্গুল, বৌধ, ঢেনকানাল, গজপতি, জগৎসিংহপুর ও পুরীর। এছাড়া গজপতি ও কান্ধমাল জেলায় বজ্রপাতে আটটি গবাদি পশু মারা গেছে।

ভারতের আবহাওয়া বিভাগ রাজ্যটিতে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত চরম আবহাওয়ার সতর্কতা জারি করেছে। বজ্রপাত আরও হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

বঙ্গোপসাগরে সক্রিয় একটি ঘূর্ণিঝড় সঞ্চালন পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে ওড়িশাজুড়ে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে। সপ্তাহের শেষের দিকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে।

আবহাওয়া বিজ্ঞানীরা জানান, দীর্ঘ বিরতির পর বর্ষা স্বাভাবিক অবস্থায় ফিরে এলে এ ধরনের অস্বাভাবিক ও চরম বজ্রপাতের ঘটনা ঘটে। এছাড়া ঠান্ডা ও উষ্ণ বাতাসের সংঘর্ষ এ ধরনের নজিরবিহীন বজ্রপাতের উপযুক্ত পরিস্থিতি তৈরি করে।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী