,

সারাদেশে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে : আইজিপি

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : সারাদেশে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, পুলিশ বাহিনী শতবর্ষের পুরোনো প্রতিষ্ঠান। দীর্ঘদিন যাবত আমরা নির্বাচনের দায়িত্ব পালন করে আসছি। অতি সম্প্রতি সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে চমৎকার পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যদি কেউ চেষ্টা করে সেটা প্রতিহত করার যথেষ্ট সক্ষমতা আমাদের রয়েছে। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে আইনশৃঙ্খলার অবনতি জনিত যে কোনো পরিস্থিতির উদ্ভব হলে তা দৃঢ় হস্তে দমন করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন আমাদের যে দায়িত্ব দিবে সেই অর্পিত দায়িত্ব পালনে আমরা প্রস্তুত আছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুলিশ বাহিনী জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে সফলভাবে দায়িত্ব পালন করে আসছে। সারাদেশেই আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। যার কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড এবং প্রবৃদ্ধিও হচ্ছে। ইতোপূর্বে যেভাবে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ দায়িত্ব পালন করেছে আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত আছে। আমরা আমাদের দায়িত্ব সফলভাবে পালন করতে পারবো বলে আশাবাদী।

এর আগে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আইজিপি। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোজাম্মেল হক, গোপালগঞ্জের পুলিশ সুপার আফিফা আল-বেলী, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট