,

মিরাজের ওপেনিং নিয়ে যা বললেন সাকিব

news-image

ক্রীড়া প্রতিবেদক : এশিয়া কাপের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে বড় ব্যবধানেই জিতল বাংলাদেশ দল। বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে সুপার ফোর এক প্রকার নিশ্চিতই করে ফেললো টাইগাররা। ম্যাচের আগে বাংলাদেশ নিয়েছে সাহসী এক সিদ্ধান্ত। এই ম্যাচে ওপেনিং পজিশনে দেখা গেছে মেহেদী হাসান মিরাজকে। অবশ্য কেন তাকে প্রথমেই ব্যাট করতে পাঠানো হয়েছে সেটা অবশ্য জানালেন সাকিব আল হাসান।

ম্যাচ জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজের ওপেনিংয়ে খেলা নিয়ে সাকিব বলেন, ‘আগেও মিরাজ যখনই টপ-অর্ডারে সুযোগ পেয়েছে, নিজেকে প্রমাণ করেছে। আমরা সবসময়ই জানি ওর সামর্থ্য আছে, আফগানিস্তানের বিপক্ষে ওর ভালো রেকর্ড আছে। আমরা ভাবলাম কেন ওকে চেষ্টা করে দেখবো না ভালো উইকেটে। সৌভাগ্যবশত সেটি কাজে এসেছে।’

বড় রান করলেও ম্যাচে টাইগার পেসাররা রেখেছেন বড় অবদান। তাইতো অধিনায়কের কাছ থেকে তিন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ পেয়েছেন ভূয়সী প্রশংসা।

সাকিব বলছিলেন, ‘আমার মনে হয় আমরা পরিকল্পনা খুব ভালোভাবে প্রয়োগ করেছি। তিনজন পেসারই হৃদয় দিয়ে বল করেছে। গত দুই তিন বছর ধরেই খুব ভালো বল করছে। আজকের দিনটাও তাদের জন্য আরেকটি এমন দিনই। তারা প্রতিদিনই উন্নতি করছে। আমার মনে হয় এই ম্যাচ তাদের আরেকটু বাড়তি আত্মবিশ্বাস দেবে, কারণ এই উইকেটে বল করা সহজ ছিল না।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট