,

মির্জা ফখরুলের নামে ফেসবুকে ‘অপপ্রচার’, যুবকের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মামলা

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা অনুদান নিয়ে বিদেশে চিকিৎসা করাতে গেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অপপ্রচার করার এক যুবকের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহা. জয়নাল আবেদীন। তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক।

মামলায় রংপুরের পীরগাছা উপজেলার বাসিন্দা মেহেদী হাসান ওরফে রনিকে (২৭) আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গত ২৭ আগস্ট মেহেদী হাসান রনি তার ফেসবুক আইডিতে মির্জা ফখরুলের নামে মিথ্যা ও বানোয়াট একটি পোস্ট করেন। সেখানে দাবি করা হয়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকার চেক নিয়ে সিঙ্গাপুরে গেছেন বিএনপির নেতা। এই ভুয়া চেকের ছবির কারণে বিএনপির মহাসচিব ও তার স্ত্রী রাজনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন।

অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন, ‘এই অপপ্রচারণায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আনুমানিক ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তাই মেহেদী হাসান ওরফে রনির বিরুদ্ধে আদালতে দণ্ডবিধির ৫০০/৫০০১ ধারায় ৫০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। আমরা আশা করি আদালতের মাধ্যমে ন্যয় বিচার পাব।’

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত