,

ভারতে সম্মেলনে যাচ্ছেন না, মোদিকে জানিয়ে দিলেন পুতিন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর ভারতে অনুষ্ঠিতব্য জি২০ সম্মেলনে যাচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল সোমবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেওয়া এক ফোনে এ কথা জানান পুতিন।

আগামী মাসে দিল্লিতে অনুষ্ঠিত যাচ্ছে জি২০ সম্মেলন। বিশ্বের ১৯টি বড় অর্থনৈতিক দেশ ও ইউরোপীয় ইউনিয়ন মিলে এই জি২০। এই জোটের বর্তমান সভাপতি ভারত। প্রতি বছরই সভাপতির দায়িত্ব পরিবর্তিত হয়। এ বছর ভারতের অনুষ্ঠিতব্য সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী রিশি সুনাক।

পুতিন জানিয়েছেন, তার পক্ষ থেকে এই সম্মেলনে অংশ নেবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। আগামী ৯-১০ সেপ্টেম্বর চলবে এই সম্মেলন। এর আগে চলতি মাসে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনেও রাশিয়ার হয়ে অংশ নিয়েছিলেন লাভরভ।

সোমবার এক বিবৃতিতে ভারত জানায়, দুই নেতা আন্তর্জাতিক ও আঞ্চলিক বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা করেন। বিবৃতিতে জানানো হয়, রাশিয়ার এই অবস্থান বুঝতে পারছেন মোদি। তিনি পুতিনকে দিল্লির প্রকল্পকে সমর্থন দেওয়ায় ধন্যবাদ জানান।

এর আগে রুশ সরকারের এক মুখপাত্র গত সপ্তাহে জানিয়েছিলেন, ব্যস্ত সূচির কারণে এই সম্মেলনে অংশ নিতে পারবেন না পুতিন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই সম্মেলনে ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে কথা উঠার সুযোগ ছিল। বিশ্বনেতাদের প্রশ্নের মুখে পড়তে পারতেন পুতিন। বাইডেন ও রিশি সুনাকের মতো নেতারা সম্মেলনে অংশ নেওয়ায় প্রতিকূল পরিবেশে পড়ার আশঙ্কা ছিল পুতিনের। এর আগে গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন পুতিন। আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় পুতিন সশরীরে সেখানে যাননি বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট