,

ইমরানকে জামিনে ছেড়ে দেওয়ার নির্দেশ

news-image

তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দেওয়া ৩ বছরের সাজা স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। তাকে এবার জামিনে ছেড়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানকে মুক্তি দিতে নির্দেশ দিলেও মঙ্গলবারই তিনি মুক্তি পাচ্ছেন কিনা, তা নিশ্চিত নয়। কেননা, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা চলমান, সেগুলোতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

এক্সপ্রেস ট্রিবিউন, জিও নিউজ, ডনের প্রতিবেদনে বলা হয়েছে, যেসব মামলায় ইমরান গ্রেপ্তার হয়েছেন, সবগুলো থেকেই তাকে জামিন পেতে হবে। তবে তোশাখানা মামলায় তার সাজা স্থগিত হয়েছে, এটি ইমরানের জন্য বড় বিজয়।

প্রতিবেদনে বলা হয়েছে, অন্যান্য মামলা থেকে ইমরান খানের জামিনের জন্য মঙ্গলবারই তার আইনজীবীরা আবেদন করেছেন।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে ইসলামাবাদ আদালত তোশাখানা মামলায় ইমরানকে দেওয়া তিন বছরের সাজা স্থগিত করেন। এর আগে গত ২৩ আগস্ট এ মামলায় পাকিস্তানের ইমরান খানের বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছিল, তাতে ‘গুরুতর ত্রুটি’ ছিল বলে জানান পাকিস্তানের সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ। পরে এ নিয়ে পর্যবেক্ষণের পর ইসলামাবাদ আদালতকে তার করণীয় বাস্তবায়নের নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। সে ধারাবাহিকতায় এ মামলায় দেওয়া তার সাজা স্থগিত করা হলো।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট