,

ভারতে ট্রেনে আগুন, নিহত ১০

news-image

অনলাইন ডেস্ক : ভারতের মাদুরাই রেলওয়ে স্টেশনের কাছে একটি ট্রেনের বগিতে আগুনের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন নিহত ও ২০ জনেরও বেশি আহত হয়েছে।

শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় এনডিটিভি।

প্রতিবেদনে বলে হয়, শনিবার ভোরে দেশটির তামিলনাড়ুর মাদুরাই স্টেশনের কাছে ট্রেনটির প্যান্ট্রি কারে আগুন লাগে। এরপর আগুন অন্য বগিগুলোতে ছড়িয়ে পড়ে। তিরুপতি-রামেশ্বমর থেকে কন্যাকুমারীর দিকে যাচ্ছিল আইআরসিটিসির এই স্পেশাল ট্রেনটি।

আগুনের সূত্রপাতের বিষয়ে রেল সূত্র জানিয়েছে, ট্রেনের কামরার মধ্যেই তীর্থযাত্রীরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে কফি বানাচ্ছিলেন। সেখান থেকেই আগুন লাগে এবং তা ছড়িয়ে পড়ে। ওই সময় বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন। আগুন দেখে অনেকেই কামরা থেকে বাইরে বেরিয়ে পড়েন। কিন্তু বৃদ্ধরা পারেননি।

মাদুরাই জেলা কালেক্টর এমএস সঙ্গীতা জানিয়েছেন, ট্রেনের বগিতে আগুনের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আহত ২০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা বি.গুগনেশন এক বিবৃতিতে বলেছেন, ট্রেনের যাত্রীরা বেআইনিভাবে একটি গ্যাস সিলিন্ডার বহন করছিল তাদের কামরায়। যা আগুন লাগার কারণ।

গত জুন মাসে ভারতের উড়িষ্যার করমন্ডলে ট্রেন দুর্ঘটনায় ২৯৪ জনের মৃত্যু হয়। যা কিনা ভারতের ইতিহাসে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট