,

ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৪

news-image

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছেন। একই সময়ে আরও ১ হাজার ৫৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৫২৮ জন মারা গেলেন। আর ডেঙ্গুতে এ বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১০ হাজার ২২৪ জন।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

চলতি বছর ঢাকায় এ পর্যন্ত মোট ৫২ হাজার ৬৫৬ জন এবং ঢাকার বাইরে ৫৭ হাজার ৫৬৮ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

দেশে ২০০০ সালে প্রথম ডেঙ্গু রোগীর তথ্য সংরক্ষণ শুরু হয়। সে বছর ৯৩ জন ডেঙ্গুতে মারা যান, শনাক্ত হয়েছিলেন ৫ হাজার ৫৫১ জন। এরপর ২০১৯ সালে সর্বোচ্চ ১ লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল এবং সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যু হয়েছিল ২০২২ সালে।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত