,

বাঞ্ছারামপুরে শতাধিক স্থাপনা উচ্ছেদ করলো ভ্রাম্যমাণ আদালত

news-image
বাঞ্ছারামপুর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সোনারামপুর বাজারের শতাধিক খাস জমি ও নদীর জায়গা দখল করে গড়ে উঠা শতাধিক অবৈধ দোকান ঘর উচ্ছেদ করেছ ভ্রাম্যমান আদালত।বুধবার সোনারামপুর বাজারে সকাল হতে বিকাল পর্যন্ত এই অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন বিচারিক হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান।
ঢোল ভাঙ্গা নদী ও সোনারামপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার কার্যালয়ের জায়গা দখল করে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দোকান ঘর তুলে দীর্ঘদিন যাবত ভারা আদায় করে আসছিলেন।এই অবৈধ দখলদারদের একাধিকবার তাদের স্থাপনা সরিয়ে নিতে ভূমি অফিস থেকে নোটিশ দেওয়া হলেও তারা স্থাপনা সরিয়ে না নেওয়ায় আজ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এমন সাহসী ও সুন্দর উদ্যোগের জন্য এসিল্যান্ড কাজী আতিকুর রহমানকে ধন্যবাদ স্থানীয় এলাকাবাসী।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিচারিক হাকিম কাজী আতিকুর রহমান, সোনারামপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা এমরান হোসেন।
এসময় সহকারী কমিশনার ভূমি কাজী আতিকুর রহমান জানান, ঢোলভাঙা নদীর ও ভূমি অফিসের জায়গায় অবৈধভাবে স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি দোকান ঘর নির্মাণ করে রেখেছিল। আমরা তাদের একাধিক বার স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দিলেও তারা আমলে নেইনি। তাই আজ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট