,

ব্রাজিলিয়ান তারকার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দিচ্ছেন সাবেক স্ত্রী

news-image

স্পোর্টস ডেস্ক : পারিবারিক সহিংসতার জেরে ব্রাজিল ও ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় অ্যান্টনির বিরুদ্ধে অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছেন সাবেক স্ত্রী গ্যাব্রিয়েলা ক্যাভালিন। ইংল্যান্ডে পুলিশের কাছে তিনি এই অভিযোগ জানাবেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে গোল ডটকম।

ব্রাজিলিয়ান ওয়েবসাইট ইউওএল বলছে, সাবেক স্ত্রী ক্যাভালিনকে অ্যান্টনি হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগে ‘পারিবারিক সহিংসতা, হুমকি ও শারীরিকভাবে আঘাতের’ কারণে ব্রাজিলে একটি অভিযোগ দায়ের করেছিলেন ক্যাভালিনা। তবে সে সময় ইনস্টাগ্রামে নিজেকে নির্দোষ দাবি করে পোস্ট দিয়েছিলেন অ্যান্টনি।

ইউওএল দাবি করছে, ক্যাভালিনার আইনি প্রতিনিধির মাধ্যমে অ্যান্টটির বিরুদ্ধে দেওয়া ৭০ পৃষ্ঠার একটি অভিযোগপত্র তারা দেখেছে। সেখানে ক্যাভালিনা বর্ণনা করেছেন, অ্যান্টনি কীভাবে তার সঙ্গে বাজে আচরণ ও আগ্রাসী ব্যবহার করত।

গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ক্যাভালিনার আইনজীবী ভেনেসা সুজা দাবি করেছেন, ব্রাজিলের এই তারকার বিরুদ্ধে ইংল্যান্ডে তিনটি ফৌজদারি অভিযোগ আনা হতে পারে। ব্রাজিলে অ্যান্টনির বিরুদ্ধে পুলিশের কাছে করা সেই রিপোর্ট এখনো তদন্তাধীন আছে।

উলভসের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের মৌসুমের প্রথম ম্যাচেও খেলেছেন অ্যান্টনি, ছিলেন ৭৭ মিনিট। আয়াক্স থেকে গত মৌসুমে রেড ডেভিলদের সঙ্গে চুক্তি করার পর ৪টি গোল ও ২টি অ্যাসিস্ট করেছেন এই তারকা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট