,

ভারতে বাড়ছে পেঁয়াজের দাম, রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পেঁয়াজের দাম বাড়তে থাকায় পণ্যটি রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত। দেশটির অর্থ মন্ত্রণাল জানিয়েছে, দ্রুতই এ সিদ্ধান্ত কার্যকর হবে যা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, চলতি মাস থেকে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। আগামী মাসেও পেঁয়াজের দামবৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

এর আগে গত বৃহস্পতিবার রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এক বুলেটিনে জানায়, চলতি মাসে টমেটার দাম গড়ে বৃদ্ধি পেয়েছে, যদিও সম্প্রতি পণ্যটির দাম কমার তথ্যও পাওয়া গেছে। গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে বেড়েছে টমেটো ও আলুর দাম।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, গত ১১ আগস্ট থেকে কেন্দ্রীয় সরকার তাদের মজুদ থেকে আলু বাজারে ছাড়া শুরু করেছে। ২০২৩-২৪ অর্থবছরে ৩ লাখ টন মজুদের সিদ্ধান্ত নেয় ভারত সরকার। আগের অর্থবছরে ২ দশমিক ৫১ লাখ টন পেঁয়াজ মজুদ করেছিল তারা। বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্যই ভারত সরকার এ মজুদ করে।

ভারতে রবি মৌসুমে (এপ্রিল-জুন) মোট পেঁয়াজের ৬৫ শতাংশ উৎপন্ন হয়। খরিপ মৌসুমের (অক্টোবর-নভেম্বর) আগ পর্যন্ত এ পেঁয়াজের চাহিদা থাকে। বাজারে পেঁয়াজের সরবরাহ কম থাকার সময় মজুদের পেঁয়াজ বিক্রি করা হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট