বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮৪

news-image

নিজস্ব প্রতিবেদক : সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৯৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩১ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৫৩ জন। একইসঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ১১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ১০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ১০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৮৯ হাজার ৮৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৪ হাজার ৩৯৬ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৪৫ হাজার ৪৭৯ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০ হাজার ৩৩২ জন। ঢাকায় ৪০ হাজার ৬৩ এবং ঢাকার বাইরে ৪০ হাজার ২৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪২৬ জনের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ রাষ্ট্রীয়ভাবে পালনের নির্দেশনা

বাসভাড়া না বাড়ানোর নির্দেশ মালিক সমিতির

তথ্যের স্বচ্ছতা নিশ্চিতে ইউনেস্কোর অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান

বিশ্বকাপের আরও টিকিট ছাড়ছে ফিফা

কিশোরগঞ্জ ও রংপুরের পুলিশ সুপারসহ ৪ কর্মকর্তাকে বদলি

বিএনপিকে ন্যানসির ‘লাল সালাম’

বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

পরিবহন ভাড়া পুনর্নির্ধারণে সিদ্ধান্ত আসছে বৃহস্পতিবার

ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়াল ইইউ

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটস নেতাদের সৌজন্য সাক্ষাৎ

জুলাই থেকে শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও ইউনিফর্ম দেবে সরকার

চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক