,

রাশিয়ার দাগেস্তানে বিস্ফোরণ, নিহত ২৫

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় দাগেস্তানের একটি পেট্রোল পাম্পে আগুন ও বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছে অনেক লোক।

আঞ্চলিক জরুরি পরিষেবা কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, সোমবার রাতে দাগেস্তানের রাজধানী মাখাচকালার কাছে মহাসড়কের পারে একটি গাড়ি মেরামত কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। এর রেশ ধরে পাশের পেট্রোল পাম্পেও আগুন ধরে যায়। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ‘এখানে যুদ্ধের মতো অবস্থা বিরাজ করছে।’

দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৬৬ জন। এদের মধ্যে ১০ জনের অবস্থা মারাত্মক।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৬০০ বর্গ মিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে ২৬০ জন দমকল কর্মী কাজ করেন। তারা সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। সূত্র : আল জাজিরা

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত