,

চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করলো বিসিবি, নেই মাহমুদউল্লাহ

news-image

আগামী ৩০ আগস্ট মাঠে গড়াবে এশিয়া কাপের ১৬ তম আসর। এই আসরের জন্য চমক দিয়ে ১৭ সদস্যদের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার মিরপুরে সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

আসন্ন এশিয়া কাপের আসর দিয়ে টাইগারদের সব ফরমেটের অধিনায়ক হলেন সাকিব আল হাসান। এশিয়া কাপের দলে তামিম ইকবালের পরিবর্তে জায়গা পেয়েছেন নাঈম শেখ, এবং ব্যাক ওপেনার হিসেবে দলে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম। স্পিনার কোটায় এশিয়া কাপের বিমানের টিকিট পেয়েছেন নাসুম আহেমদ। অলরাউন্ডার কোটায় মিরাজের সঙ্গী হিসেবে জায়গায় পেয়েছেন শেখ মেহেদী।

অন্যদিকে গত কয়েক মাস ধরে বাংলাদেশ দলের বহুল আলোচিত সাত নম্বর পজিশনে বিসিবি ভরসা রেখেছেন আফিফ হোসেন। এতে মাহমুদউল্লাহর এশিয়ার কাপ স্বপ্ন শেষ হয়েছে।

বাংলাদেশ দলঃ সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস( সহ অধিনায়ক),  নাজমুল হাসান শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ,  নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইবাদাত হোসান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম, আফিফ হাসান, শামীম পাটোয়ারী, শেখ মাহেদী।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট